Wednesday, June 24, 2026

স্ত্রীকে রেখে ‘আধি ঘরওয়ালিকে’ নিয়ে পালালেন শিক্ষক

Date:

Share post:

কথায় বলে শালি আধি ঘরওয়ালি’ আর সেই বাংলা প্রবাদ কে সত্যিকারের রুপ দিলেন এক টিউশন শিক্ষক। বৌ কে বাড়িতে রেখে প্রেমের টানে নিজের ছোট শালিকে নিয়ে পালিয়ে গেল জামাইবাবু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই ঘটনাকে ঘিরে মালদহের হরিশচন্দ্রপুরের আকাশে বাতাসে শুরু হয়েছে জোর গুঞ্জন। পাড়া থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই এই কথা ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, প্রেমিক জামাইবাবুর নাম আমির সামসের রহমান(৩০)।বাড়ি হরিশচন্দ্রপুরের রশিদাবাদ রামশিমূল গ্রামে। সে পেশায় একজন টিউশন শিক্ষক। প্রেমিকার নাম ইয়াসমিন খাতুন ওরফে হ্যাপি(১৯)।বাড়ি হরিশচন্দ্রপুর থানার তুলসিহাটার পারো গ্রামে। গত ২৭ মে শালিকে নিয়ে অন্যত্র পাড়ি দেয়। আবার এই ঘটনার সাক্ষী দিতে প্রেমিক নিজের ফেসবুকে দুই স্ত্রীকে নিয়ে রিলস পোস্ট করেছে। সঙ্গে রয়েছে দুই বছরের কন্যা সন্তানও। রিলস এর ব্যাকগ্রাউন্ডে চলছে এ আর রহমানের গান। আবার অন্যদিকে প্রেমিক প্রেমিকার এক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসের তিন বছর আগে প্রথম স্ত্রীকে প্রেম করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর ছোট শালির প্রেমে পড়ে সামসের। সেই প্রেমের পরিণয় ঘটাতে ২৭ মে রাতে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন- অবাধ ও শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন মথুরাপুর ও বারাসত লোকসভা কেন্দ্রের দুই বুথে

 

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...