Tuesday, March 17, 2026

ভেঙে পড়ল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা ২ পাইলটের

Date:

Share post:

ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। মঙ্গলবার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল গণনা নিয়ে যখন টানটান উত্তেজনা দেশবাসীর মধ্যে তখন মহারাষ্ট্রের নাসিকের কাছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। নাসিক রেঞ্জের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জানান, সুখোই Su-30MKI বিমানটি আচমকাই ভেঙে পড়ে। যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান পাইলট এবং সহকারী পাইলট। সুরক্ষিত রয়েছেন দুজনেই। মাটিতে ভেঙে পড়া মাত্রই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধবিমানে।

জানা গিয়েছে, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিফাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে প্যারাশ্যুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন পাইলট ও সহ-পাইলট ৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যাওয়ায় বড়সড় ক্ষতি হতে পারত ৷ তবে দুই পাইলটই বিমানে আগুন ধরার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সমর্থ হন ৷ তাঁরা সামান্য আঘাত পেয়েছেন বলে পুলিশের আরেক আধিকারিক জানিয়েছেন ৷ তাঁদের এইচএএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিমানটি ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ৷ পরে দমকল গিয়ে বিমানের আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিমানের অংশগুলো বর্তমানে দুর্ঘটনাস্থলের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে রয়েছে । ভারতীয় বায়ুসেনা, এইচএএল সিরিওরিটি এবং এইচএএল প্রযুক্তিগত শাখার বিশেষজ্ঞের দল ঘটনাস্থল পরিদর্শন করেন । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷





spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...