Tuesday, March 3, 2026

বুমেরাং সন্দেশখালি! বসিরহাটে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি

Date:

Share post:

সন্দেশখালিকে ইস্যু করে লোকসভা নির্বাচনের বৈতরণী পারের চেষ্টা করেছিল গেরুয়া শিবির। আর সেটা করতে মিথ্যে প্রচার করে দেশের সামনে বাংলার সম্মান ধুলোয় মিশিয়ে দিতেও কুণ্ঠা করেনি তারা। আর তার ফল হাতে-নাতে পেল বিজেপি (BJP)। সন্দেশখালিই ব্যুমেরাং হল। বাংলায় বিজেপির ‘হাত খালি‘ করল। বসিরহাটে একলক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম (Haji Nurul Ishlam)। খড়কুঠোর মতো উড়ে গেলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। সুবিধে করতে পারলেন না বাম প্রার্থী তরুণ CPIM নেতা প্রতীকুর রহমানও।শেখ শাহজাহানকে ধরে গিয়ে ইডির স্থানীয়দের গোলমাল, তৃণমূলদের গ্রেফতারি-বহিষ্কার,  বিক্ষোভ, অবশেষে শাহজাহানের গ্রেফতারি- একের পর ঘটনায় লোকসভা নির্বাচনের আগে সংবাদের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। ঘোলাজলে মাছ ধরতে নেমে যায় বিজেপি। গলা মেলায় বামেরাও। সন্দেশখালির আন্দোলনের মুখ স্থানীয় মহিলা রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু মঙ্গলবারের ফলে প্রকাশের পরে দেখা গেল, বসিরহাটে শেষ হাসি হাসল তৃণমূলই (TMC)। বিপুল ব্যবধানে জিতছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল।

সন্দেশখালি নিয়ে যখন বাংলাকে দেশের সামনে অপদস্থ করছে গেরুয়া শিবির, তখন একের পর এক সন্দেশখালির ‘স্টিং ভিডিও’ প্রকাশ্যে আসে। সেখানেই পর্দা ফাঁস হয় বিজেপির ষড়যন্ত্রের। ভাইরাল ভিডিওতেও সে কথা স্বীকার করতে দেখা গিয়েছিল স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। দেখা যায়, স্থানীয় বিজেপি নেতা বলছেন, টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছিল বিজেপি। (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ‘স্টিং ভিডিও’ থেকে দেখা যায়, বিজেপি নেতাই বলেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে টাকা বিলি করা হয়েছিল সন্দেশখালিতে। তার বিনিময়ে তৃণমূলে স্থানীয় নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন মহিলারা। তাঁদের ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই সব ভিডিও, অডিও টেপ প্রকাশ হতেই সন্দেশখালি ‘বুমেরাং’ হয়ে দাঁড়িয়েছে বিজেপির সামনেই। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, সন্দেশখালি। সেখানে জমির সমস্যার সমাধান করেছে রাজ্য প্রশাসন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তীব্র আক্রমণ করে বলেন, বাংলার মাথা দেশের নামে ভুয়ো অভিযোগ করে নীচু করেছে বিজেপি। তারই প্রতিফলন ভোটে মিলেছে। বসিরহাটের ভোটের ফল বেরোতেই এগোতে থাকেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল (Haji Nurul Ishlam)। অষ্টম দফা পর্যন্ত হাজি নুরুল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা পাত্রের থেকে ১৯২১৫৯ ভোট বেশি পেয়েছেন।







spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...