Friday, May 8, 2026

সুনীলের শেষ ম্যাচের আগে বিশেষ বার্তা লুকা মদ্রিচের, কী বললেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ?

Date:

Share post:

আজ যুবভারতীতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্ররী। দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ। আর তারপরই প্রাক্তন হবেন ভারত অধিনায়ক। আর এই ম্যাচের গায়ে টিম ইন্ডিয়ার অধিনায়কের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার তথা রিয়াল মাদ্রিদ ফুটবলার লুকা মদ্রিচ। যেই ভিডিও প্রকাশ করেছেন ভারতীয় কোচ ইগর স্টিম্যাচ।

সুনীলকে শুভেচ্ছে জানিয়ে মদ্রিচ বলেন, “সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। তোমার কেরিয়ার দুর্দান্ত। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু বলতে চাই। আশা করছি তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবে। তারজন্য জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা।“ এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে ভারতীয় ফুটবল্প্রেমীদের। এই ভিডিওর ক্যাপশনে মদ্রিচকে ধন্যবাদ জানিয়েছেন স্টিম্যাচ। তিনি লেখেন, “ধন্যবাদ লুকা। আমাদের দেশ ও অধিনায়ককে গর্বিত করার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করব আমরা।“

 

View this post on Instagram

 

A post shared by Igor Štimac (@stimacigor)

আরও পড়ুন- আজ যুবভারতীতে সুনীলের শেষ আন্তর্জাতিক ম্যাচ, নামার আগে কী বললেন বিদায়ী অধিনায়ক ?







Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...