Friday, May 8, 2026

বোলপুরে পার্থ ঘনিষ্ঠর কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পেল ইডি!

Date:

Share post:

২০২২ সালের জুলাই মাসে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। শুধু তাই নয় পার্থের বিশেষ ‘বান্ধবী’ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। যা দেখে চক্ষু চড়কগাছ কলকাতাবাসীর। অর্পিতার ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২২ কোটির বেশি টাকা এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২৭ কোটির বেশি টাকা। তবে সম্প্রতি ইডি সূত্রে উঠে এল আরও এক বিস্ফোরক তথ্য। ফের বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আরও একবার সম্পত্তির উৎস বোলপুর। ইডি সূত্রে জানা গিয়েছে, বোলপুরে পার্থের ৫টি জমি সংক্রান্ত সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। যার মূল্য বাজারে কয়েক কোটি টাকা। কিন্তু জানা গিয়েছে, এই সম্পত্তিও পার্থের নিজের নামে নয়। বোলপুরের সেই পাঁচটি সম্পত্তির নথিতে নাম রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। গত কয়েক দিন ধরে পার্থ-ঘনিষ্ঠ এক প্রোমোটার-সহ বেশ কয়েক জনকে জেরা করে অবশেষে এই তথ্য পেয়েছে তারা।

এর আগে পার্থর উদ্ধার করা সব সম্পত্তি নিজের নামে ছিল না। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্পিতার নামে ছিল। আগের সূত্র অনুযায়ী, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের শুরুতে পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ হিসাবে উদ্ধার হয়েছিল ৪৯.৮০ কোটি টাকা। এমনকি পাওয়া গিয়েছিল ৪ কোটির সোনা, কিছু জীবন বিমা, ফ্ল্যাট এবং বাড়ির খোঁজ। যেই বাড়িটি বোলপুরে অপা নামে পরিচিত।প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকবার হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রতিবারই সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কারণ হিসেবে জানানো হয়েছে, তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে এই পরিস্থিতিতে জামিন দেওয়া সম্ভব নয়। যা নিয়ে বেশ কয়েকবার অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন পার্থ।এখনও পর্যন্ত এ যাবৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট ১৩৫ কোটি টাকার নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।





Related articles

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...