Friday, May 8, 2026

রবিবার শপথ মোদির, শপথের সময় নিয়ে টানাপোড়েন

Date:

Share post:

সপ্তাহান্তেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি! সব ঠিকঠাক থাকলে, ৯ জুন, অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যায় দিল্লিতে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই নিয়ে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন মোদি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নতুন সরকার গঠনের দাবি জানান তিনি।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল হাজির থাকবেন। মূল অনুষ্ঠানে দেশ-বিদেশসহ প্রায় ৮ হাজার বিশিষ্ট অতিথি উপস্থিত হবেন।এখনও পর্যন্ত শপথের দিন ও সময় নিয়ে পর্যালোচনা চলছে। কারণ বিদেশি অতিথিদের নির্ঘণ্ট নিয়ে চুলচেরা বিচার চলছে। পরিস্থিতি যা, সন্ধ্যার জায়গায় সকালেই সেরে ফেলা হতে পারে শপথ পর্ব। কারণ অনেক বিদেশি অতিথিই রবিবার সন্ধ্যার মধ্যে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছে। সেই কারণে শপথের সময় নিয়ে টানাপোড়েন চলছে।





Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...