Thursday, May 7, 2026

দিলীপের পর অনুপমের তোপের মুখে বিজেপি রাজ্য নেতৃত্ব 

Date:

Share post:

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। ফল প্রকাশের পর থেকেই নাম না করে রাজ্য নেতৃত্বের একাংশকে ক্রমাগত তোপ দেগে চলেছেন দিলীপ ঘোষ। তাঁর কথাতে উঠে এসেছে “চক্রান্ত” থেকে “কাঠিবাজি” শব্দগুলি।

আর ফল প্রকাশের ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পদত্যগ করেছেন, এই দাবি করে একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই চিঠি ভুয়ো বলে দাবি করলেন খোদ বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা। এদিকে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলেরই একাংশকে বিঁধলেন অপর এক বিজেপি নেতা অনুপম হাজরা।রাজ্য নেতাদের একাংশকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় অনুপম লিখেছেন, “যাক অন্তত এটা দেখে ভালো লাগলো যে বঙ্গ-বিজেপিতে হাতে গোনা হলেও কিছু মানুষ আছেন, যারা নিজেদের অসফলতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন !!!”

অনুপমের সংযোজন, “আর রাজ্যের দায়িত্ব থাকা এমন কিছু বেহায়া আছে যারা জেলায়-জেলায় কাজের মানুষের জায়গায়, নিজের কাছের অযোগ্য দুর্নীতিগ্রস্ত মানুষজনকে বসিয়ে বঙ্গ বিজেপির সংগঠনকে শেষ করে দিয়ে, অধিকাংশ পুরনো সৎ বিজেপি কর্মীদের কোন-ঠাসা করে রেখে — বছরের পর বছর (সেই ২০২১ থেকে দেখছি) পদ আগলে বসে রয়েছে । কারণ পদ না থাকলে তো “সবুজ গান্ধী” পকেটে ঢুকবে না !!!”

 

এখানেই শেষ নয়, তিনি আরও লিখছেন, “সাত-আট মাস আগে প্রচেষ্টা করেছিলাম পুরনো কোণঠাসা মানুষগুলোকে লড়াইয়ের ময়দানে নামানোর, তখন এই বেহায়াদের খুব গায়ে লেগেছিলো !!! পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের এই ভয়ংকর ভরাডুবির পর এই সেটিং-বাজ বেহায়াদের উচিত, immediately পদত্যাগ করে যে সমস্ত কর্মীদের বছরের পর বছর তারা কোণঠাসা করে বসিয়ে রেখেছে, তাদের পা ধরে ক্ষমা চাওয়া !!!” যদিও এই পদত্যাগ পত্র ভুয়ো বলে দাবি করেছেন বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি।

 


 

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...