Thursday, April 2, 2026

আরও বাড়বে তাপমাত্রা, বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই! সাফ জানাল হাওয়া অফিস

Date:

Share post:

বৃষ্টি (Rain) হলেও তাপমাত্রা (Temperature) কমার এখনই কোনও লক্ষণ নেই। উল্টে আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে বলে আভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। পাশাপাশি শুক্রবার হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

তবে চলতি সপ্তাহ শেষের আগেই বঙ্গের তাপমাত্রা যে বৃদ্ধি পাবে তা জানিয়েছিল আবহাওয়া দফতর। সোমবারের আগে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় আবার ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। তবে এই সময়ের মধ্যে কিছু জেলায় খানিক বৃষ্টি হলেও তা বেশিক্ষণের জন্য হবে না। ফলে তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েকদিন।

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে। কিন্তু আপাতত দক্ষিণে থমকে রয়েছে মৌসুমী বায়ুর প্রবেশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে এক নাগাড়ে বৃষ্টি শুরু হলেই একমাত্র এই অস্বস্তিকর আবহাওয়া অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগে পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে।

এদিন হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে আন্দামান, কর্নাটক, গুজরাট এবং নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একইসঙ্গে পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। যার জেরেই দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া এখনও মাত্রা ছাড়াচ্ছে।

 

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...