Friday, March 20, 2026

সকাল থেকে ঊর্ধ্বমুখী পারদ, ফের তাপপ্রবাহের ইনিংস শুরু দক্ষিণবঙ্গে

Date:

Share post:

বর্ষাকে ব্যাকফুটে ফেলে নতুন করে ইনিংস শুরু করতে তৈরি তাপপ্রবাহ (Heatwave)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত বাড়বে গরম, চল্লিশের ঘরে পৌঁছে যাবে তাপমাত্রার কারণ। হিটওয়েভের জেরে সকাল থেকেই বাঁকুড়া-পুরুলিয়ার মানুষের নাভিশ্বাস উঠছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই গরম থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত পশ্চিমে জেলাতে গরম আরও বাড়বে বলে সতর্কতা হাওয়া অফিসের।

সাধারণত জুন মাসের ৮ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যায়। কিন্তু এবার ব্যাতিক্রম। মৌসুমী বায়ুর অবস্থানের পরিবর্তন না হওয়ায় আগামী সপ্তাহের শেষের দিকের আগে মরশুমি বৃষ্টিতে ভেজার সম্ভাবনা কম দক্ষিণের জেলাগুলির। শনিবার সকাল থেকে কলকাতা সহ শহরতলির জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। তাপমাত্রা ৩৪ -৩৫ এর ঘরে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় তা অন্তত দশ ডিগ্রি বেশি বলে অনুভূত হচ্ছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় আগামী সোমবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। বৃহস্পতিবারের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ৫ জেলায় দুর্যোগ চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

 

Related articles

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...