Thursday, May 14, 2026

তৃণমূলের ৩৮ শতাংশ মহিলা সাংসদ: সংসদীয় কমিটি ঘোষণা করে জানালেন দলনেত্রী

Date:

Share post:

সারা পৃথিবীর বুকে আমি জানি না, খোঁজ নেব, তবে ভারতের বুকে আমাদের নির্বাচিত মহিলা সাংসদের ৩৮ শতাংশ- যেটা সর্বোচ্চ। শনিবার, কালীঘাটে দলীয় বৈঠকের পরে নির্বাচিত মহিলা ব্রিগেডকে পাশে নিয়ে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। এর মধ্যেও মহিলা প্রাধান্য দোলা সেন, সাগরিকা ঘোষের সঙ্গে থাকছেন ডেরেক ও’ব্রায়েন।

একনজরে সংসদীয় কমিটি-

তৃণমূল সুপ্রিমো জানান, ”বাংলার যা যা পাওনা আছে আমরা চাই সেগুলো আগে দিয়ে দেওয়া হোক। আমাদের এবার শক্তি অনেক বেশি।” একই সঙ্গে মমতা জানান, ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায় কিশানদের সঙ্গে দেখা করবে। তাঁদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই মহিলাদের সবক্ষেত্রে এগিয়ে আসার বিষয় উৎসাহ ও অনুপ্রেরণা দেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে দলের টিকিট দেওয়ার বিষয়ও মহিলা মুখেই আস্থা রেখেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। আর তাতেই বাজিমাৎ। ২৯ জয়ী তৃণমূল প্রার্থীর মধ্যে ১১ জনই মহিলা। এবারের লোকসভা ভোটে ১২ জন মহিলাকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁদের মধ্যে ১১ জনই জয়ী। শুধু একজন- বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল জিততে পারেননি। সেই বিষয়ে নিয়েও এদিন মমতা ক্ষোভ উগরে দেন। জানান, জোর করে অবজার্ভার দিয়ে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।





Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...