Thursday, March 12, 2026

সানিয়ার সঙ্গে শাহরুখের প্রেম! বিশেষ ‘শর্ত’ দিলেন টেনিস তারকা

Date:

Share post:

টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে প্রেম করতে চান শাহরুখ খান (SRK)? খবর শুনে যাঁরা রীতিমতো চমকে গেছেন তাঁদের জানিয়ে দেওয়া ভাল যে এই সবটাই রিল লাইফের গল্প, রিয়েল নয়।খেলোয়ারদের জীবন নিয়ে সিনেমা হওয়ার সংখ্যাটা নেহাত কম নয়। এবার সেই তালিকায় জুড়ে গেছে টেনিস প্লেয়ার সানিয়া মির্জার (Sania Mirza) নাম। একদিকে যেমন ক্যারিয়ারে ঝড় তুলেছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বর্ণময় সেই জীবনের জানা-অজানা গল্পগুলো এবার সিনে পর্দায় উঠে আসতে চলেছে। আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) নাম। টেনিস সুন্দরী সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান! কপিল শর্মার শোতে (Kapil Sharma show) বলিউড বাদশার এই ইচ্ছে প্রকাশের পরই নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিলেন টেনিস তারকা।

ভারতীয় বক্সার মেরি কম হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল হোক বা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় – খেলোয়াড়দের বায়োপিক মানেই সেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু সানিয়া মির্জার বায়োপিকে এই রীতির বদল ঘটতে চলেছে। শোনা যাচ্ছে টেনিস তারকা নিজেই নাকি নিজের চরিত্রে অভিনয় করতে চান। তবে এর জন্য বিশেষ শর্ত আরোপ করেছেন তিনি।

সম্প্রতি, কপিল শর্মার কমেডি শোয়ে এসেছিলেন সানিয়া, যেখানে বায়োপিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। কপিল জানতে চান, যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান। তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন বলেন, ‘‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’’

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...