Thursday, March 12, 2026

ওড়ার পরেই বিমানে আগুন; পাইলটের দক্ষতায় সফল অবতরণ

Date:

Share post:

৩৮৯ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ওড়ে একটি বিমান। এর কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজের ইঞ্জিন থেকে আগুনের শিখা বিস্ফোরণ হতে থাকে। তবে ১৩ জন ক্রু ও ৩৮৯ জন যাত্রী, কোন হতাহতের ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন পাইলট।শুক্রবার কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পর এই ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে বোয়িং ৭৭৭ উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজের ইঞ্জিন থেকে প্রথমবার শিখা বিস্ফোরণ দেখা যায়। তখনও বিমানটি রানওয়ের ওপর দিয়ে উড়ছিল। এরপর আরও কয়েকটি বিস্ফোরণ দেখা যায়।প্রথমবার বিস্ফোরণের সাথে সাথে ফ্লাইটে থাকা ক্রু সদস্যদের সতর্ক করেন কর্তৃপক্ষ। এবং পাইলটের দক্ষ পরিচালনায় বিমানটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়।

কয়েক মাস ধরে চলতে থাকা বোয়িং-এর ক্রাফটগুলো নিয়ে ধারাবাহিক ঘটনার সাথে যুক্ত হয়েছে এই ঘটনা।মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড উড়ন্ত বিমানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘টেকঅফের সময় একটি ব্যাকফায়ারিং ইঞ্জিনের সাথে চ্যালেঞ্জিংভাবে মোকাবিলা করা পাইলট এবং তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দুর্দান্ত কাজ।’

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...