Thursday, March 12, 2026

জম্মু-কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার দায় স্বীকার পাক জঙ্গি সংগঠনের, NIA-র হাতে গেল তদন্তভার

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) তীর্থযাত্রীদের বাসে গুলি চালানোর দায় স্বীকার করল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। রবিবার কাশ্মীরের রিয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই একটি বাসে অতর্কিতে গুলি চালায় লস্কর-ই-তইবার ঘনিষ্ঠ এই সংগঠনের জঙ্গিরা। দুর্ঘটনার জেরে বাসটি একটি খাদে পড়ে গেলে ১০ জনের মৃত্যু হয় এবং জখম হন কমপক্ষে ৩৩ জন। এদিকে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের ধরতে জোরালো তল্লাশি অভিযান শুরু করল ভারতীয় সেনা। ইতিমধ্যে রিয়াসি জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইতিমধ্যে এই হামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই জঙ্গিদের খুঁজে বের করতে ঘটনাস্থলের আশপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে। পাশাপাশি কাছের জঙ্গলে জঙ্গি ডেরা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দলও এই অভিযানে যোগ দিয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকা চেকিং। এদিকে সূত্রের খবর, ওই ঘটনার দায় স্বীকার করে টিআরএফ এক বার্তায় বলেছে, এই ধরনের পর্যটক বোঝাই বাস এবং ভিনরাজ্যের মানুষের উপর হত্যালীলা চলতেই থাকবে।

সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর ভোট মিটতেই রবিবার মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের দিন জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়। রবিবার সন্ধ্যায় রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে হামলা চালায় জঙ্গিরা। বাসটি যখন শিব খোরি মন্দির থেকে বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্পের দিকে ফিরছিল, তখন ঘটনাটি ঘটে। জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বাসচালক গুলিবিদ্ধ হওয়ায় ভারসাম্য হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৩ জন। অভিযোগ, এদিন বাসটিকে চার দিক থেকে ঘিরে ফেলেছিল জঙ্গিরা। ছয় থেকে সাত জন মিলে বাস লক্ষ্য করে টানা গুলি চালাতে থাকে। তবে চালক গুলিবিদ্ধ হওয়ার পর নিয়ন্ত্রণ হারান। যাত্রীদের নিয়ে বাসটি পাশের খাদে গড়িয়ে পড়ে যায়।


spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...