Friday, June 19, 2026

ভারত-পাক ম্যাচ দেখতে বিক্রি করে দিলেন ট্র্যাক্টর, শেষে মিলল হতাশা , কেন ?

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। এই ম্যাচে দাপটের সঙ্গে ম্যাচ জেতে রোহিত শর্মার দল। এই ম্যাচ নিয়ে উন্মাদনা ছিলো তুঙ্গে। লক্ষ্য লক্ষ্য টাকা টিকিট কেটে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচের শেষে দেখা মিলল এমনই এক পাকিস্তানি সমর্থকের। এক পাকিস্তান সমর্থক নিজের ট্র্যাক্টর বিক্রি করে খেলা দেখতে এসেছিলেন। তবে দিনের শেষে দলের হারে হতাশ তিনি।

জানা যাচ্ছে, ট্রাক্টর বিক্রি করে ৩০০০ মার্কিন ডলার দিয়ে টিকিট কেটেছিলেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য আড়াই লক্ষ টাকা। তবে ম্যাচ শেষে তাঁর চোখেমুখে তীব্র হতাশা। ম্যাচের ফল কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। এই নিয়ে ওই পাক সমর্থক বলেন, “ তিন হাজার ডলার দিয়ে টিকিট কিনে খেলা দেখতে এসেছিলাম। ভারতের স্কোর দেখার পর এক বারও মনে হয়নি ম্যাচটা আমরা হেরে যেতে পারি। ভেবেছিলাম এই রান অনায়াসে তুলে নেওয়া যাবে। ম্যাচও আমাদের হাতেই ছিল। কিন্তু বাবর আজম আউট হওয়ার পর হতাশ হয়ে পড়ি। ভারতীয় সমর্থকদের শুভেচ্ছা।“

গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন- দুরন্ত কামব্যাক, সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন পন্থ, আবেগে ভাসলেন শাস্ত্রী


Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...