Monday, April 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গতকাল টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় দল। সৌজন্যে যশপ্রীত বুমরাহ। চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ম্যাচের রং বুমরাহই পালটে দেন । আর বুমরাহ-এর পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। জানালেন, প্রত্যেকটা ওভারে ও যেন আরও শক্তিশালী হয়ে উঠেছিল।

২) চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন যশপ্রীত বুমরাহ। তবে ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেও অভিমানী বুমরাহ। ম্যাচ শেষে একরাশ অভিমান ঝড়ে পড়ে তাঁর গলায়। বললেন, অনেকেই ভেবেছিলেন আমার কেরিয়ার হয়তো শেষ।

৩) টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। আর এই জয়ের পরই নিউ ইয়র্ক পুলিশকে বার্তা পাঠাল দিল্লি পুলিশ। যদিও পুরোটা নিছকই মজার ছলে। নিজেদের টুইটারে একটি পোস্ট করে দিল্লি পুলিশ। সেখানে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে ট্যাগ করে লেখা, “আমরা দুটো শব্দ পেয়েছি। একটা ‘ভারত, ভারত!’ আর অন্যটা সম্ভবত টেলিভিশন ভাঙার।

৪) ভয়াবয় গাড়ি দুর্ঘটনার পর ফের ভারতীয় দলের জার্সি গায়ে ফিরে এসেছেন পন্থ। আর ফিরে এসেই সেরা ফিল্ডারের পুরস্কার পান তিনি। পুরস্কার দেওয়ার জন্য ভারতীয় সাজঘরে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। পন্থের এই প্রত্যাবর্তনে আবেগে ভাসলেন শাস্ত্রী।

৫) ফের ক্রীড়া জগতে শোকের ছায়া। প্রায়াত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে। গতকাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচও দেখেছেন তিনি। আর ২৪ ঘন্টা পার হতে না হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। জানা যাচ্ছে, ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন- প্রয়াত এমসিএ সভাপতি অমল কালে, গতকাল দেখেছেন ভারত-পাক ম্যাচ

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...