Saturday, May 30, 2026

সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা NEET- বিরাট দুর্নীতি! প্রতিবাদে পথ TMCP

Date:

Share post:

NEET-ডাক্তারির (Medical) প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশে কারচুপি করে দেশজুড়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেল।৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিট পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। যেখানে ৭২০ নম্বরে ৭২০ পেয়ে দেশজুড়ে প্রথম হয়েছে মোট ৬৭ জন পরীক্ষার্থী। আর এখানেই কারচুপির অভিযোগ তুলেছেন বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। নম্বর নিয়ে কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছে তৃণমূল- সহ অন্যান্য বিরোধীরা। প্রশ্ন উঠছে, যেখানে বিগত বছরগুলিতে ৭২০-তে ৭২০ পেয়ে প্রথম হয়েছিলেন হাতেগোনা কয়েকজন, সেখানে একইসঙ্গে ৬৭ জন কীভাবে প্রথম হয়? পাশাপাশি, যেখানে নিট পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর এবং উত্তর ভুলে ৫ নম্বর কাটা যায়, সেখানে ৭১৮ কিংবা ৭১৯ পেয়ে পরীক্ষার্থীরা দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে কী করে? গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এদিন পথে নামে তৃণমূলের ছাত্র পরিষদ (TMCP)।





Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...