Saturday, May 16, 2026

সিকিমে ভারী বৃষ্টির জের, ধসে চাপা পড়ে মৃত ৬! শুক্রবার পর্যন্ত জারি সর্তকতা 

Date:

Share post:

নর্থ সিকিমে ভারী বৃষ্টিতে (Heavy Rain in North Sikkim) বাড়ছে দুর্ভোগ। ইতিমধ্যেই ধসে চাপা পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জোর কদমে চলছে উদ্ধার কাজ। মঙ্গনের রিমিতখোলায় ভাঙলো সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। লাচুংয়ের পাখচোকে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আটকে পড়েছেন এক হাজারের বেশি পর্যটক। টুং চেক পোস্টে নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের। শুক্রবার পর্যন্ত সিকিমে জারি সতর্কতা।

একই ছবি দার্জিলিং- কালিম্পঙে। জলমগ্ন তিস্তা বাজার। কালিম্পঙের মেল্লীতে ধস। বৃষ্টির জেরে ১০ নাম্বার জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। বন্ধ কালিম্পং দার্জিলিং সড়ক যোগাযোগ। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমের মঙ্গন, ক্ষতিগ্রস্ত বাংলা সীমানার কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকাও। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি বদলানোর কোনও আশা নেই কারণ শুক্রবারেও নর্থ সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ইতিমধ্যে পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে উত্তর সিকিমের মঙ্গন, চুংথাং, লাচুং, লাচেন-সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত।

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...