Thursday, May 14, 2026

কলকাতা লিগে একই গ্রুপে ইস্ট-মোহন

Date:

Share post:

বৃহস্পতিবার হয়ে গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপবিন্যাস । এবার একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গতবার দুই প্রধান ছিল আলাদা গ্রুপে। কিন্তু সুপার সিক্সে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেয় মোহনবাগান। এবার লিগের গ্রুপ পর্বেই ডার্বি হবে। গত বছর কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করা মহামেডান স্পোর্টিং ২৫ জুন উদ্বোধনী দিনেই মাঠে নামছে। নিজেদের মাঠে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ উয়াড়ি। তবে লিগের সূচি প্রকাশিত হয়নি।

এবারও লিগে ২৬টি দল অংশ নেবে। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেরা ছ’টি দলকে নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড বা সুপার সিক্স। মহামেডানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে গত মরশুমে তৃতীয় স্থানে শেষ করা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স, ইউনাইটেড এসসি, উয়াড়ি ও পাঠচক্র। ‘বি’ গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও রয়েছে ভবানীপুর, ইস্টার্ন রেল, কালীঘাট স্পোর্টস লাভার্স, জর্জ টেলিগ্রাফ, রেনবো এসি, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, রেলওয়ে এফসি, ক্যালকাটা পুলিশ, পুলিশ এসি ও টালিগঞ্জ।

আরও পড়ুন- অলিম্পিক্স নয়, কোপা আমেরিকাই লক্ষ্য মেসির

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...