Saturday, March 14, 2026

সোহমের মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত করবে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার আক্রান্ত রেস্তোরাঁ মালিক আনিসুল আলমের আবেদনের ভিত্তিতে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সঙ্গে মামলাকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৪ জুলাই তদন্ত কতদূর এগলো তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাই কোর্টে।গত শুক্রবার কলকাতা লাগোয়া নিউ টাউনের কলকাতা ডিলাইট রেস্তোরাঁর মালিক আনিসুল আলমকে রেস্তোরাঁর ভিতরেই মারধরের অভিযোগ ওঠে বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পরদিন পুলিশে অভিযোগ দায়ের করেন আক্রান্ত আনিসুল। অভিযোগ, সেই অভিযোগের তদন্ত করছে না পুলিশ। উলটে সোহম তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে। তার ওপর হামলার ঘটনায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে যথাযথ পুলিশি তদন্ত ও নিরাপত্তার দাবি জানান তিনি।

শুক্রবার সেই মামলার শুনানি হয়। রাজ্যের তরফে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যুক্তি দেওয়া হয়, ওই ব্যক্তি ঘটনার পরদিন এফাআইআর দায়ের করলেন কেন? কেন তিনি ঘটনার দু দিন পর মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন? যদিও এই যুক্তি মানতে চাননি বিচারপতি সিনহা। তিনি নির্দেশ দেন, এই এফআইআরের তদন্ত করবে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এজন্য একজন অ্যাসিস্টান্ট কমিশনের পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে দল গঠন করতে হবে। আগামী ৪ জুলাই তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেবে পুলিশ। সেই সময়সীমা পর্যন্ত মামলাকারীর নিরাপত্তার দায়িত্ব নেবে বিধাননগর পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম। সেই ছবি ধরা পড়ে রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায়। আনিসুল আলমের দাবি, ঘটনার পর তাঁকে ডেকে পাঠায় টেকনো সিটি থানার পুলিশ। সেখানে তাকে একটি সাদা কাগজে ‘আমার কোনও অভিযোগ নেই’ লিখে সই করতে বলেন ওসি। পরদিন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে সংবাদমাধ্যমে শোরগোল শুরু হয়। এর পর রেস্তোরাঁয় পৌঁছন ওসি। সেখানে আক্রান্ত আনিসুলের অভিযোগ নথিভুক্ত করেন তিনি। মামলাকারীর আরও দাবি, ঘটনার পর তাঁর বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন সোহম। শুধু তাই নয়, তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিধায়ক।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...