Saturday, May 16, 2026

কলেজের খাবারে সাপ! কর্তৃপক্ষকে অভিনব নির্দেশ প্রশাসনের

Date:

Share post:

একদিন আগেই মুম্বাইয়ে অনলাইনে ডেলিভারি হওয়া আইসক্রিমে কাটা আঙুল পেয়েছিলেন এক ডাক্তার। এবার কলেজের মেসে দেওয়া রাতের খাবারে রীতিমত সাপ পেলেন আবাসিকরা। বিহারের বাঁকা এলাকায় খাবার খেয়ে অসুস্থ ১১ আবাসিক ছাত্র। এই ঘটনার পরই কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষকদের ছাত্রদের জন্য প্রস্তুত খাবার খেতেই হবে, নির্দেশ দেন স্থানীয় মহকুমা শাসক।

বাঁকা এলাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা রাতের খাবার খেয়ে অসুস্থ বোধ করলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁরা বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ছাত্ররা জানিয়েছেন তাঁদের খাবারে একটি লেজ পাওয়া যায়, যার ছবিও তাঁরা তুলে রেখেছিল। সাপের লেজের মত লেজ যুক্ত ওই প্রাণি তাঁদের খাবারেই মিশে ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা প্রশাসন।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...