Sunday, June 14, 2026

কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! চলতি সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। সময় যত গড়াচ্ছে তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতার জেরে নাজেহাল দক্ষিণের মানুষেরা। এমনকী কয়েকটি জেলায় এখনও তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। তবে চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের। সোমবার হাওয়া অফিসের (Weather Office) তরফে সাফ জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা (Monsoon)।

গত শুক্রবারই আবহাওয়া দফতর জানিয়েছিল, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে। এরপরই ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। সব ঠিকঠাক থাকলে আগামী চার পাঁচ দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। যদিও মৌসুমি বায়ু ঢুকলেও তা আপাতত খুব একটা সক্রিয় হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বড় এলাকা জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে মৌসুমি বায়ু সক্রিয়ভাবে প্রবেশ করত দক্ষিণবঙ্গে। কিন্তু রবিবার পর্যন্ত এরকম কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে বর্ষা সাধারণ গতিতেই প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়ায়ও প্রবল গরম, অস্বস্তির জন্য জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও গরমের ভোগান্তি চলবে। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। ঝড়বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর, মালদহে।

এদিকে আজ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা বাড়বে। দক্ষিণে বর্ষা ধীরে ধীরে এগোচ্ছে। ফলে কয়েক দিনের মধ্যে দিনের তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে৷ সোমবার কলকাতায় আংশিক মেঘলা থাকবে। শহরবাসীকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।


Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...