Saturday, March 14, 2026

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন কলকাতার প্রৌঢ়

Date:

Share post:

সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) ভয়াবহ দুর্ঘটনা। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকা ধাক্কা মরে একটি মালগাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত বেসরকারি সূত্রে ১৫জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রেলের তরফে ৯জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার (Kolkata) এক বাসিন্দাও। মৃতের নাম শঙ্কর মোহন দাস। তাঁর বয়স ৬২ বছর। বাড়ি বেলেঘাটা অঞ্চলে। তিনি রেলেই কর্মরত ছিলেন বলে সূত্রের খবর।সকাল ৯টা নাগাদ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) পিছন ধাক্কা মারে মালগাড়ি। ফলে লাইন থেকে ছিটকে পড়ে পিছনের দুটি কামরা। এইটি বগি উঠে যায় মালগাড়ির উপর। পিছুনের দিকে ছিল ট্রেনের পার্সেল ভ্যান বা বগিটি। RMS ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সেল ভ্যানেই কর্মরত ছিলেন শঙ্কর মোহন দাস। পরিবার সূত্রে খবর সাড়ে ৮টা নাগাদ ফোনে শেষ পরিবারের সঙ্গে কথা বলেন শঙ্কর। দুর্ঘটনার পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ১০টা ২৫ নাগাদ শিয়ালদহের স্টেশনে অনুসন্ধান কেন্দ্রে গিয়ে পরিজনরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।





spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...