Thursday, May 14, 2026

অমিত শাহর নিরাপত্তা বৈঠকের দিন মনিপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

Date:

Share post:

একদিকে মনিপুরে শান্তি ফেরাতে সেনার ভরসায় অমিত শাহ। একই দিনে পরিষেবা না পেয়ে জাতীয় সড়ক অবরোধের পথে মনিপুরের কুকি জনজাতি গোষ্ঠী। মনিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র সরকারের পন্থা আদৌ কতটা উপযুক্ত, সোমবারের দুটি ছবি যেন স্পষ্ট করে দিল। শান্তি ফেরাতে মনিপুরে অস্ত্র নয়, আলোচনা হওয়া দরকার বলে সওয়াল করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপির ‘সুহৃদ’ ভাগবতের কথাও অমান্য করে আদতে ফের নিজেদের স্বৈরাচারিতার ছবিই তুলে ধরছে বিজেপি।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনিপুরের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রবিবারই তিনি দেখা করেছিলেন মনিপুরের রাজ্যপালের সঙ্গে। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন মনিপুরের ডিজিপি রাজীব সিং, প্রাক্তন সিআরপিএফ প্রধান তথা মনিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং প্রমুখ।

অন্যদিকে সোমবারই মনিপুরের রাজধানী ইম্ফলের সঙ্গে অসমের সংযোগকারী প্রধান পথ অবরোধ করে কুকি জনজাতি গোষ্ঠী। ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে জীবনদায়ী ওষুধের গাড়ি আটকে পড়ে। কুকি গোষ্ঠীর অভিযোগ ছিল, মেইতি গোষ্ঠী নির্মাণকাজের সামগ্রী নিয়ে আসা ট্রাক পুড়িয়ে দেয়। সেই নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল হিংসা বিধ্বস্ত চূঁড়াচাঁদপুরে একটি সেতু তৈরির জন্য। কিন্তু উন্নয়নের কাজ আটকে থাকার জন্য প্রতিবাদে সামিল হয় কুকিরা।

যেখানে উন্নয়নে বাধা পেয়ে এখনও প্রতিবাদে সামিল হতে হচ্ছে মনিপুরের মানুষকে, সেখানে নিরাপত্তা নিয়ে বৈঠকে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মনিপুরের মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এরপরেও মনিপুরে শান্তি ফেরাতে দমননীতিই ভরসা কেন্দ্রের বিজেপি সরকারের।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...