Tuesday, June 23, 2026

দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন বৈষ্ণব, মোদির রেলমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধীদের

Date:

Share post:

একের পর এক ট্রেন দুর্ঘটনা। যাত্রী সুরক্ষা নেই বললেই চলে। কোথায় অ্যান্টি কলিশন ডিভাইস? অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করা হয়েছিল যাতে ড্রাইভার ঘুমিয়ে পড়লেও অ্যালার্ম বাজবে। এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে এলে অ্যালার্ম বাজবে। সেসব কোথায়? দুর্ঘটনার পর রেলমন্ত্রী এলেন ঘটনাস্থল পরিদর্শন করলেন। অশ্বিনী বৈষ্ণব জানালেন, “উদ্ধারকাজই প্রথম লক্ষ্য।”

তিনি জানান, আপাতত উদ্ধারকাজ চলছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি দাঁড়িয়েছিল, পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। মৃত্যু হয় ১৫ জনের।

একইসঙ্গে আর্থিক সাহায্যে অংক বাড়িয়ে আপাতত দায় সেরেছেন বৈষ্ণব। জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর জখমদের ২.৫ লাখ এবং যারা সামান্য জখম হয়েছেন তাদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রেলযাত্রার সুরক্ষায় মোদি সরকারের অতীতের রেকর্ড নিয়ে এদিনও তুলোধনা করলেন বিরোধীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাটি কেন্দ্রের গাফিলতিকে দায়ী করছে বিরোধী দলের নেতারা।

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে বিরাট-অর্শদীপরা, ভাইরাল ভিডিও

 

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...