Sunday, March 1, 2026

শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার তথ্য সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। রাজ্যের শিক্ষা দফতরের অধীনে থাকা সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা সংক্রান্ত তথ্য “বাংলার শিক্ষা পোর্টালে” আপলোড করতে হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে হবে। বৃস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি বলেন, স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন, তাঁর যোগ্যতা কী, সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত ৷ কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা নেই ৷ অথচ তাঁরা স্কুলে নিযুক্ত হয়েছেন ৷ সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার যোগ্যতা কী, তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে ৷ এদিন রাজ্যের সব স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও দু’মাস সময় চেয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক ৷

লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুলগুলির পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ এবিষয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, নির্বাচনের জন্য কেন যে দেশে আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না ? দেশে প্রতি বছর দু-তিনটি করে নির্বাচন হচ্ছে ৷ আর ভুগতে হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের ৷ সরকার আলাদা করে বাহিনীর লোকজনের থাকার জন্য বিল্ডিং তৈরি করুক , যেখানে সব রকম ব্যবস্থা থাকবে ৷ গত তিন-চার মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না ৷

উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তাঁর ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলে চাকরিতে নিযুক্ত করেছিলেন ৷ সেই ঘটনায় সাড়া পড়ে যায় সারা রাজ্যে ৷ হাই কোর্টে মামলা দায়ের হয় ৷ ইতিমধ্যে অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাই কোর্ট ৷ পাশাপাশি আশিস তিওয়ারির বিরুদ্ধে শিক্ষা দফতর পদক্ষেপ করেছে ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে নিম্ন আদালতে ৷

 

spot_img

Related articles

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...

ইজরায়েল-ইরান যুদ্ধে নিহত খামেনেই, ‘কাপুরুষোচিত’ হামলা বলল তেহরান

একের পর এক মিসাইল আক্রমণ, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah...