Monday, March 16, 2026

বর্ষার চিঠি নিয়ে হাজির মেঘপিয়ন, স্নানযাত্রাতেই বৃষ্টির আগমন!

Date:

Share post:

প্রবাদ আছে স্নানযাত্রাতে নাকি বৃষ্টি ভেজে বাংলা (Rain in Bengal)। সত্যিই কি তাই? বর্ষার বৃষ্টির জন্য হাপিত্যেস করে বসে থাকা দক্ষিণবঙ্গবাসী এখন এই কথাকেই সত্যি মানতে চাইছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে এখনও বর্ষার (Monsoon) বৃষ্টি শুরু হতে দু-তিনদিন সময় লাগবে। আজ সারাদিন কলকাতা সহ শহরতলির আকাশ মেঘলা। বেলা বাড়লে অস্বস্তির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আশার খবর মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের আরও এক জেলায় ঘন্টাখানেকের মধ্যে ঝমঝমিয়ে বজ্রবিদ্যুৎ সহ-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কয়েক পশলা বৃষ্টি ভিজবে কলকাতাও (Kolkata)।

আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় রেমালের (Remal) প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহ অস্বাভাবিক হয়ে পড়ে। সেই কারণেই বর্ষা ঢুকতে এতটা দেরি হচ্ছে। শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি সামান্য হলেও কমবে কিন্তু সোমবার থেকে ফের পরিস্থিতির বদল হতে পারে। উত্তরের ৫ জেলায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ কলকাতার তাপমাত্রা ৩২- ৩৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আগামী সপ্তাহের গোড়া থেকে ফের বাড়বে তাপমাত্রা।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...