Saturday, May 16, 2026

আজ তুরস্কের বিরুদ্ধে নামছে পর্তুগাল, জয় লক্ষ্য রোনাল্ডোদের

Date:

Share post:

আজ ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ তুরস্ক। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল দেখতে না পেয়ে হয়তো ফুটবলপ্রেমীরা হতাশ হয়েছেন। শনিবার রাতে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রোনাল্ডোর পর্তুগাল। পিছিয়ে পড়েও প্রথম ম্যাচ জিতে এবার তুরস্কের সামনে ২০১৬-র চ্যাম্পিয়নরা। তুরস্ক প্রথম ম্যাচে জর্জিয়াকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে অভিযান শুরু করেছে। ‘এফ’ গ্রুপে দু’দলেরই পয়েন্ট ৬। তাই নক আউট নিশ্চিত করতে রোনাল্ডোদের লড়াই সহজ হবে না।

তুরস্ক ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় সতীর্থদের উদ্দেশ্যে তিন শব্দে বার্তা দিয়েছেন পর্তুগাল অধিনায়ক। দলের অনুশীলনে খোশমেজাজে ট্রেনিং করার বেশ কয়েকটি ছবি দিয়ে সিআর সেভেন পোস্টে লিখেছেন, ‘ঐক্য, ফোকাস এবং দায়বদ্ধতা’। ৩৯ বছর বয়সেও রোনাল্ডো বুঝিয়ে দিচ্ছেন, বড় মঞ্চে সাফল্য পেতে হলে টিম স্পিরিট ভাল জায়গায় থাকা কতটা জরুরি।

একমাত্র ফুটবলার হিসেবে ষষ্ঠবার ইউরোয় খেলতে নেমে ইতিহাস গড়েছেন রোনাল্ডো। প্রথম ম্যাচে গোল না পাওয়ায় ক্ষুধার্ত পর্তুগিজ অধিনায়ক। তুরস্কের বিরুদ্ধে দলীয় পারফরম্যান্সের উন্নতি চান। প্রথম ম্যাচে গোল না পেলেও চল্লিশ ছুঁইছুঁই রোনাল্ডো একাধিক সুযোগ তৈরি করেছিলেন। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কনসিকাওয়ের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপে সুপার আটে ভারতের সামনে বাংলাদেশ, ম্যাচে বৃষ্টির সম্ভবনা

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...