Tuesday, June 23, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ! ২ কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল

Date:

Share post:

দলীয় শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ শাসকদলের। দলের ভাবমূর্তি নষ্ট করায় দক্ষিণ কলকাতার ২ কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল (TMC)। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল (Swaraj Mandol) ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (Tarakeswar Chakraborty) শোকজ করা হয়েছে।অভিযোগ, মঙ্গলবার পাটুলি এলাকার পার্টি অফিসে বসতে যাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। স্বরাজ মণ্ডল সেখানে বসতে গেলে তাঁরই দলের কিছু কর্মী আপত্তি জানান। তাঁরা দলীয় কার্যালয়ের চেয়ারে স্বরাজকে বসতে বাধা দেন বলে অভিযোগ। প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতি বেধে যায়। স্বরাজের কান ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে কাঠগড়ায় তোলেন স্বরাজের অনুগামীরা।

এই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে ২ কাউন্সিলরকেই শো-কজ করল তৃণমূল (TMC)। শাসকদলের দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি সুব্রত বকসি, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য অরূপ বিশ্বাসকে শো-কজ করার নির্দেশ দেন। তারপরেই এই দুই শাসক দলের কলকাতার কাউন্সিলরকে শো-কজ করা হয়েছে।





Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...