Monday, March 16, 2026

STF-এর জালে সন্দেহভাজন জঙ্গি, ধৃতদের একজন বর্ধমানের কলেজ স্টুডেন্ট!

Date:

Share post:

কলেজে পড়াশোনা করতে করতেই জঙ্গি কার্যকলাপ!STF (Special Tast Force) এর জালে বেশ কয়েকজন বাংলাদেশি।আটকদের মধ্যে তিনজন সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এদের মধ্যে একজন আবার পূর্ব বর্ধমানের বুদবুদ থানা এলাকার মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, নাম মহম্মদ হবিবুল্লা। বাংলাদেশের আনসার উল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে এসটিএফ। ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সামাজিক মাধ্যমে তথ্য আদানপ্রদানের সূত্রেই তাঁকে আটক করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশি জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাঁকসা থানা থেকে প্রায় ৫০০ মিটার দূরে মীরেপাড়া এলাকায় হানা দিয়ে হবিবুল্লাকে আটক করার পাশাপাশি তাঁর বাবা মহম্মদ ইসমাইল মুন্না ও পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হবিবুল্লার বাড়ি থেকে বেশ কিছু নথি ও সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...