Saturday, March 14, 2026

কোচবিহারে ফের বিজেপিতে ভাঙন! বীরভূমেও হাতছাড়া হওয়ার পথে পঞ্চায়েত

Date:

Share post:

লোকসভা নির্বাচনে গোটা বাংলা জুড়ে ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। এবার বিজেপির অনেক রথী মহারথীদের হারতে হয়েছে। লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্যের প্রতিটি প্রান্তে গেরুয়া শিবিরে ব্যাপক ভাঙন। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোচবিহারে। নিশীথ প্রামাণিক হারার পর থেকেই এবার একের পর পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদানের ধারা অব্যাহত। কোচবিহারে ইতিমধ্যেই বেশ কয়েকটি পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে। একই অবস্থা বীরভূমেও। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূমে তৃণমূলের সংগঠনে কোনও ফাটল নেই। বরং লোকসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক লেগেছে কেষ্ট গড়ে।

এবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহারের বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ৪ জন পঞ্চায়েত সদস্য।দিনহাটা ২৫ নং মন্ডলের বিজেপির দু’জন সাধারণ সম্পাদক, একাধিক বুথ সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

অন্যদিকে, বীরভূমের দুই জন সদস্যের পর আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন করিধ্যা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা, বুথ সভাপতি সহ প্রায় দেড়শো জন বিজেপি কর্মী। বিজেপি শাসিত এই পঞ্চায়েতে এখন তৃণমূল সদস্যের সংখ্যা হয়ে দাঁড়ালো ১১। অন্যদিকে বিজেপির ৬। স্বাভাবিকভাবেই বিজেপি শাসিত এই পঞ্চায়েতে তৃণমূল নতুন বোর্ড গঠন করবে।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেল লাভজনক সংস্থা তারাতলার সুপ্রাচীন ব্রিটানিয়া কারখানা!

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...