Thursday, May 14, 2026

জল্পনার অবসান, মোহনবাগানে আপুইয়া, জানিয়ে দিল মুম্বই

Date:

Share post:

সব জল্পনার অবসান, অবশেষে মোহনবাগান সুপার জায়ান্টে আপুইয়া রালতে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হয় মুম্বই সিটি এফসির পক্ষ থেকে। বেশ কয়েদিন ধরেই জল্পনা চলছিল মোহনবাগানে আসছেন আপুইয়া। তবে আপুইইয়া নিয়ে চলছিলন দড়ি টানাটানি। আপুইয়াকে নিতে ঝাপিয়েছিল মোহনবাগেন। ঝাপিয়েছিল ইস্টবেঙ্গল এফসিও। অপরদিকে আপুইয়াকে ধরে রাখতে চেয়েছিল মুম্বই। কিন্তু শেষমেশ শেষ হাসে মোহনবাগান। আপুইয়াকে নিয়ে দলকে শক্তিশালী করল বাগান শিবির। জানা যাচ্ছে, আপুইয়াকে নিতে মোটা অঙ্কের ট্রান্সফার দিতে হবে বাগানকে।

এদিন সন্ধ্যায় মুম্বইয়ের তরফ থেকে জানানো হয়, নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে নামতে চলেছেন আপুইয়া। আসন্ন মরশুমের জন্য অনেক শুভেচ্ছা। সোমবার সকালেই শহরে চলে আসেন আপুইয়া। যেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন আপুইয়া। তখনই মনে করা হচ্ছিল মোহনবাগানের সঙ্গে কথা বলতেই শহরে মুম্বইয়ের তারকা ফুটবলার। তবে তখন কিছু পরিষ্কার না হলেও, রাতে তাতে পড়ল শিলমোহড়।

 

View this post on Instagram

 

A post shared by Mumbai City FC (@mumbaicityfc)

আইএসএলের ফাইনালে মুম্বই মাঝমাঠে দাপটের সঙ্গে খেলেন আপুইয়া। তাঁর ধারে দাঁড়াতে পারেননি বাগান ফুটবলারও। এবার সেই মিজো ফুটবলার বাগানে। আপুইয়া আসাতে বাগানের যে শক্তি বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- বিশ্বকাপের মাঝে ঘোষণা জিম্বাবোয়ে বিরুদ্ধে ভারতীয় দল, টিম ইন্ডিয়ার নেতা শুভমন


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...