Thursday, May 21, 2026

রাজ্যের পর রাজ্যসভাতেও বিজেপি-বিরোধী আসনে BJD

Date:

Share post:

দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশাতে বিধানসভাতেও ভোট হয়। সেখানে এবার পালাবদল। বিজেপির হাত হাত ছেড়ে একা লড়ে জিততে পারেনি নবীন পট্টনায়কের (Navin Pattanayek) বিজেডি। সরকার গড়েছে বিজেপি। রাজ্যসভাতেও তাই আপাতত একা চলার সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়কের দল। বিরোধী আসনে বসছে BJD। অতীতে এনডিএকে জোটে না থেকেও মোদি সরকারের বহু সিদ্ধান্তে সংসদে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়েছে বিজু জনতা দল। কিন্তু এবার সেই সমীকরণে পথে হাঁটছে না তারা।২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট- INDIA-তে যোগ দেওয়ার জল্পনা দেখা দিয়েছিল BJD-র। কিন্তু শেষ পর্যন্ত জোটে যাননি নবীন। আবার ওড়িশায় বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেননি। ফলে বিজেডির দীর্ঘ শাসনকালে ইতি টেনে কলিঙ্গ-রাজ্যে ফুটেছে পদ্ম। রাজনৈতিক সমীকরণেও এসেছে পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নবীন পট্টনায়েকর (Navin Pattanayek) সুসম্পর্ক থাকলেও বিজেডির হাইভোল্টেজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওড়িশার স্বার্থে রাজ্যসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকায় পালন করবে দল। রাজ্যসভার ৯ সাংসদকে এই নির্দেশ দিয়েছেন নবীন।

বিজেডি পক্ষ থেকে জানানো হয়েছে, “রাজ্যসভায় নবীন পট্টনায়কের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী বিরোধী হিসেবে থাকব। ওড়িশার মানুষ দেখবে কীভাবে বিজেডি প্রতিটি ইস্যুতে তাদের আওয়াজ তুলবে। বিজেডি সাংসদরা এবার শুধু বিষয় নিয়ে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না. একইসঙ্গে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার ওড়িশার স্বার্থকে উপেক্ষা করলে তাঁরা আন্দোলনের রাস্তাতেও হাঁটতে বদ্ধপরিকর।“





Related articles

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...