Saturday, June 27, 2026

আরও বিপাকে কেজরিওয়াল! ED-র পরে গ্রেফতার করল CBI

Date:

Share post:

বিপদ আরও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। ED-র পরে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাতে তিহার জেলেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার তিহারে গিয়ে আপ (AAP) সুপ্রিমোকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। মঙ্গলবার তাঁকে গ্রেফতার দেখানো হয়। বুধবারই সিবিআই দিল্লির আদালতে পেশ করবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ফলে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় ফের তাঁকে হেফাজতে থাকতে হতে পারে।

গত ২১ মে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারের সুযোগ দিতে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষের পরে ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। তবে বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে জামিন হলেও আপাতত জেলমুক্তি হয়নি তাঁর। কারণ ইডির আর্জির প্রেক্ষিতে কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট (Delhi High Court)। এই স্থগিতাদেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে ফের সিবিআই-এর গ্রেফতারের আরও বিপাকে পড়তে হল আপ সুপ্রিমোকে। জেল থেকে মুক্তি পেতে হলে দুই এজেন্সির মামলাতেই জামিন পেতে হবে তাঁকে।

আরও পড়ুন- বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে এসআরটির বিরুদ্ধে মুর্শিদাবাদ কিংস ২৬ রানে জয়ী

 

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...