Wednesday, April 29, 2026

আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়ে ফাইনালে প্রোটিয়া বাহিনী

Date:

Share post:

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েটদের ছিটকে দিয়ে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছিল আফগানিস্তান৷ কিন্তু সেমিফাইনালে চোকার্স তকমা থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইতে তারা একেবারে খাপই খুলতে পারল না৷ প্রোটিয়া ব্রিগেডকে ফাইনালের টিকিটের জন্য করতে হত মাত্র ৫৭ রান, আর সেই লক্ষ্যে একেবারে শান্তভাবে পৌঁছে গেল আইডেন মার্করমের ছেলেরা৷

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ বেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের ব্যাটিং বিপর্যয় যে এ ভাবে হবে তা ভাবা যায়নি। কোনও ব্যাটার ক্রিজে থিতু হতে পারলেন না। ত্রিনিদাদের পিচে সুইং ছিল। সেটাই কাজে লাগালেন দক্ষিণ আফ্রিকার পেসারেরা। তাঁদের সেই সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজরা।এদিন শুরুতেই  মাত্র ৫ রানে কুইন্টন ডি কক প্যাভিলিয়নে ফিরে যান৷ কিন্তু প্রাথমিক সেই ধাক্কাকে খুব বেশি কাজে লাগাতে পারেননি রশিদ খানরা৷মাত্র ৯ ওভারের মধ্যেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা৷ ২৫ বলে হেনডিরক্স  ২৯ রান এবং ২১ বলে ২৩ করেন মার্করম৷ এর সুবাদেই ইতিহাস তৈরি দক্ষিণ আফ্রিকার৷ প্রথমবার তারা পৌঁছে গেল কোনও ফাইনালে৷
প্রবল বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে কুঁকড়ে যান আফগান ব্যাটারর৷ দলে একমাত্র আজমাল্লুহা ওমরাজাই দুই অঙ্কের রান ১০ এ পৌঁছন৷অন্যদিনের সফল ব্যাটার গুরবাজ এদিন ০ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ অন্যদিকে গুলাবদিনেরও রান মাত্র ৯৷ ফলে মাত্র ৫৬ রানেই প্যাকআপ হয়ে যায়৷

এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার মার্কো জেনসেন এবং তাবরিজ শামসি৷ দুই বোলারই ৩ টি করে উইকেট নেন৷এছাড়া রাবাদা ও নর্ৎজে ২ টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে ছিটকে দেওয়া আফগানিস্তানকে জাস্ট বোতলবন্দি করে ফেলেন৷

 

Related articles

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...