Saturday, April 18, 2026

ধাক্কা খেল পর্তুগাল, জর্জিয়ার কাছে ২-০ গোলে হারলো রোনাল্ডোরা

Date:

Share post:

ইউরো কাপে শেষ ম্যাচে ধাক্কা খেল পর্তুগাল। বুধবার রাতে তারা ২-০ গোলে হারলো জর্জিয়ার বিরুদ্ধে। পরের পর্বে আগেই যাওয়া আগেই নিশ্চিত হয়ে গাছিলো। বুধবারের ম্যাচ ছিলো নক আউট ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া। কিন্তু সেই ম্যাচে ২-০ গোলে হারল পর্তুগাল। এদিনও গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেখলেন হলুদ কার্ডও।

নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় পেপে, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজসহ প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বাইরে রেখেই দল সাজিয়ে ছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তবে ম্যাচে শুরু থেকেই দাপট দেখাই জর্জিয়া। যার ফলে ম্যাচে ২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় তারা। অনেকটা দৌড়ে এসে দুরন্ত গোল করে যান জর্জিয়ার ফুটবলার কিভিচা। এরপর ম্যাচে কয়েকবার আক্রমণে গেলেও গোল করতে পারলেন না রোনাল্ডো।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় জর্জিয়া। পাল্টা আক্রমণ চালায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করার সুযোগ পান রোনাল্ডো। কর্নার থেকে তাঁর শট আবার আটকে দেন গোলরক্ষক। তবে এরই মধ্যে ২-০ এগিয়ে যায়। ম্যাচের ৫৭ মিনিটে পর্তুগিজ রক্ষণের ফুটবলার ফাউল করায় পেনাল্টি পায় জর্জিয়া। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন দলের স্ট্রাইকার মিকাউতাদজে। এই জয়ের ফলে ২-০ গোলে জিতে গ্রুপের তৃতীয় দল হিসাবে প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল তারা। অপর দিকে পরের পর্বে নামার আগে এই হার চিন্তায় রাখবে রোনাল্ডোদের।

আরও পড়ুন- আফগানিস্তানের স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়ে ফাইনালে প্রোটিয়া বাহিনী

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...