Saturday, March 14, 2026

বিবাহিত মহিলাদের নিয়োগে ‘না’ Apple-র সহকারী সংস্থার! বিতর্ক শুরু হতেই রিপোর্ট তলব কেন্দ্রের 

Date:

Share post:

বিবাহিত মহিলাদের (Married Women) চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপেলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের (Foxconn) বিরুদ্ধে। বেশ কয়েক মাস ধরেই এমন অভিযোগ সামনে আসছে। সম্প্রতি রয়টার্সের তরফে এই বিষয়ে তদন্তমূলক একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যা নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। বুধবার বিষয়টি নিয়ে তামিলনাড়ুর (Tamil Nadu) স্ট্যালিন সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রের শ্রম মন্ত্রক।

এক বিবৃতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক প্রসঙ্গে সাফ জানিয়েছে, এই আইনেই স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে পুরুষ ও মহিলা কর্মীদের নিয়োগের সময় কোনও বৈষম্য করা হবে না। কিন্তু তা সত্ত্বেও কেন এমন হচ্ছে তা জানতেই তামিলনাড়ুর শ্রম দফতরের কাছ থেকে ফক্সকন সংস্থা ও তাদের এই আজব নিয়মকানুনের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল মোদি সরকার। সূত্রের খবর, সম্পূর্ণ তথ্য সমন্বিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রিজিওনাল চিফ লেবার কমিশনারকে। পাশাপাশি শ্রম মন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে এম কে স্ট্যালিন সরকার এই আইনের বিধানগুলি প্রয়োগ ও প্রশাসনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ, তাই রাজ্য সরকারের কাছ থেকে একটি বিশদ প্রতিবেদন চাওয়া হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবারই রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল যে ফক্সকন চেন্নাইয়ের আইফোন প্ল্যান্টে বিবাহিত মহিলাদের চাকরি থেকে বাদ দিয়েছে। সংস্থাটি মনে করে যে অবিবাহিত মহিলাদের তুলনায় বিবাহিত মহিলাদের বেশি পারিবারিক দায়িত্ব রয়েছে, তাই সংস্থাটি তাদের নিয়োগ করতে চায় না। যদিও রয়টার্স-এর প্রতিবেদন নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি অ্যাপ্‌ল কিংবা ফক্সকন কর্তৃপক্ষ। মুখ খোলেনি তামিলনাড়ুর ডিএমকে সরকারও।


spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...