Thursday, May 14, 2026

সেমিফাইনালের আগে বিরাটকে খোঁচা কপিল দেবের, করলেন রোহিতের প্রশংসা

Date:

Share post:

চলছে টি-২০ বিশ্বকাপ । আজ সেমিফাইনালে নামছে ভারত। টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ড। তবে তার আগে বিরাট কোহলিকে খোঁচা দিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় মাতলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। এক সাক্ষাৎকারে বললেন, বিরাট কোহলির মতো রোহিত শর্মা লম্ফ ঝম্প করে না।যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় কপিল দেব বলেন, “ বিরাট কোহলির মতো রোহিত শর্মা লম্ফ ঝম্প করে না। আগ্রাসন দেখায় না। রোহিত নিজের সীমা জানে। সেই সীমার মধ্যে রোহিতের সমতুল্য আর কেউ নেই।“ এখানেই না থেমে কপিল দেব আরও বলেন, “ অনেক বড় ক্রিকেটার আসবে। তারা নিজেদের কেরিয়ার নিয়েই বেশি ভাবনাচিন্তা করে। নেতৃত্বও দেয় সেই দৃষ্টিভঙ্গি নিয়েই। এখানেই রোহিত বাকিদের থেকে আলাদা। গোটা দলকে খুশি রাখে রোহিত।“

টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান রোহিত। তাঁর ব্যাটিং-এর দাপটেই অজিদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। অপরদিকে আইপিএল-এ ব্যাট হাতে দাপট দেখালেও, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যর্থ বিরাট। যা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের।

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি , ম্যাচ ভেস্তে গেলে কি হবে রোহিতদের ভাগ্য


Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...