Friday, May 15, 2026

শহরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Date:

Share post:

শুক্রবারই শহরে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। হাইকোর্টের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাইপাস এলাকায় একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সিজেআই-এর। তবে আদৌ সেখানে রাজ্যের অসমাপ্ত মামলা নিয়ে কোনও কথা হবে কিনা, তা নির্ধারিত হয়নি।

দেশের বিচার ব্যবস্থায় ব্যাপক আধুনিকীকরণ আনা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অন্য সিজেআই-দের থেকে অনেক বেশি নজর কেড়েছেন। সেই সঙ্গে সংবিধান রক্ষায় তাঁর বার্তা বারবার তাঁকে আলোচনায় এনে দিয়েছে। প্রধান বিচারপতি হয়ে প্রথমবার কলকাতায় এসেছেন তিনি শুক্রবার। যোগ দেন হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে।

শনিবার শহরের বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি। সেখানেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীরও।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...