Saturday, June 27, 2026

UEFA Euro 2024 : ‘চ্যাম্পিয়ন’ ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

Date:

Share post:

বার্লিনে দাপট দেখালো সুইজারল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে ইতালিকে হারিয়ে দিলো সুইজারল্যান্ড। ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইজারল্যান্ড।

সেই ১৯৯৩ সালের পর সুইজারল্যান্ড কখনো ইতালিকে হারাতে পারেনি। ২০০৪ সালের ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালের আগে থামেনি। আজ জার্মানির বার্লিনে দুটি ইতিহাসই লেখা হলো নতুন করে। ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো থেকে তাদের বিদায় করল সুইজারল্যান্ড।

এদিন শুরু থেকে দারুণ উজ্জীবিত ফুটবল খেলল সুইজারল্যান্ড। তাদের সামনে অনেকটাই কোণঠাসা হয়ে রইল ইতালি। দুই অর্ধের দুই গোলে ইতালিকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইসরা। প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে ৩৭তম মিনিটে লিড নেয় সুইশরা। রেমো ফ্রুয়েলার করেন গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় সুইজারল্যান্ড। ৪৬তম মিনিটে ভারগাস দারুণ দক্ষতায় কোনাকুনি শটে জালে বল জড়ান।

প্রসঙ্গত, ইতালি এবং সুইজারল্যান্ড প্রায় ৬০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইতালি ২৯টি ম্যাচ জিতেছে এবং সুইজারল্যান্ডের ঝুলিতে এসেছে ৭টি ম্যাচ। দুই দলের মধ্যে ২৪টি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-তে ইতালি সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছিল। এবার ৩১ বছরের পর ইতালির বিরুদ্ধে জয়ের স্বাদ পেল সুইসরা।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...