Sunday, May 3, 2026

আইনজীবীর বইপ্রকাশ, অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে তথ্যচিত্র ‘দুর্গোৎসব ৪৩২’

Date:

Share post:

CULET Guide- আইনজীবী দীপাঞ্জন মিত্রের লেখা বইটি সম্প্রতি প্রকাশিত হল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে। সঙ্গে অধ্যাপক শিবনাথ মুখোপাধ্যায় এবং আইনজীবী সহেলি সেনের দুটি বইয়ের (Book) প্রচ্ছদ প্রকাশিত হল সেই সন্ধেয়। তবে, অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে সম্রাট চট্টোপাধ্যায়ের (Samrat Chatterjee) ‘দুর্গোৎসব ৪৩২’ তথ্যচিত্রটি।আইনজীবী দীপাঞ্জন মিত্রের লেখা CULET Guide বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গর্ভনমেনট সেন্টার অফ লিগাল এডুকেশনের অধ্যক্ষ ড. প্রেমকুমার আগর‌ওয়াল। অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ বিশ্বনাথ দাশগুপ্ত ও সাংবাদিক-গবেষক সম্রাট চট্টোপাধ্যায় (Samrat Chatterjee) এবং নৃত্যশিল্পী পিয়ালী বসু চট্টোপাধ্যায়। সেন্ট্রাল ল হাউসের পরিচালনায় এই অনুষ্ঠানে আরও দুটি বইয়ের প্রচ্ছদ প্রকাশিত হয়। সেন্ট্রাল ল হাউসের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৌমিতা চট্টোপাধ্যায়।

দেশে-বিদেশে প্রশংসিত সম্রাট চট্টোপাধ্যায়ের ‘দুর্গোৎসব ৪৩২’ তথ্যচিত্রটি (Documentary) ছিল অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ। এদিনের অনুষ্ঠানেও সেটি প্রশংসা কুড়িয়ে নেয়। সেরিনা চট্টোপাধ্যায়ের গণেশ বন্দনা সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৈরিকা ভট্টাচার্য।





Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...