Saturday, March 14, 2026

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, টালিগঞ্জ অগ্রগামীকে হারালো ৭-১ গোলে

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। এদিন টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু বিনো জর্জের ছেলেরা। যত সময় এগিয়েছে ততই একের পর এক গোল তুলে নিয়েছে লাল-হলুদ। প্রথমর্ধে শ্যামল বেসরা ও আমন সিকের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে সায়ন বন্দোপাধ্যায়কে নামিয়ে চাপ আরও বাড়িয়ে দেন বিনো জর্জ।

খেলার ১২ মিনিটেই, শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার ৪৩ মিনিটে, ফের গোল। এবার আমান সিকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লাল হলুদকে। দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফেরে টালিগঞ্জ। তাদের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জয় শর্মা। দুর্দান্ত শটে গোল করেন তিনি। খেলার ৬৫ মিনিটে, পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন জেসিন টিকে। এতেও থামেনি লাল-হলুদ। তার কয়েক মুহূর্ত বাদে আবার গোল করেন তিনি। জেসিনের জোড়া গোলের সুবাদে, ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে পঞ্চম গোল করেন সুব্রত মুর্মু। বাঁ দিক থেকে সায়নের ক্রস মাথা ছুঁইয়ে গোল করেন। ৮৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল অনন্তু এস-এর। সংযুক্তি সময়ে ইস্টবেঙ্গলের সপ্তম গোল সায়ন বন্দোপাধ্যায়ের।

আরও পড়ুন- বিরাট-রোহিতের পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন জাদেজা


spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...