Monday, June 15, 2026

পেনাল্টি মিস রোনাল্ডোর, টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

Date:

Share post:

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারলো স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স।

ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে স্লোভেনিয়া এদিন আক্রমণের মনোভাব থেকে বেরিয়ে বেশি রক্ষণের অপর জোর দেয়। যার ফলে স্লোভেনিয়ার ডিফেন্স ভেঙে গোল করতে কালঘাম ছোটে রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজদের। রোনাল্ডোকে কড়া মার্কিংয়ে রেখেছিল স্লোভেনিয়া। পর্তুগিজ অধিনায়ককে নড়তেই দিচ্ছিলেন না ডারকুসিচ। তবে তার মাঝেই ৩০ মিনিটের মাথায় রোনাল্ডো একটি সুযোগ পান। ভিটিনহা একটি ক্রস তুলেছিলেন। কিন্তু রোনাল্ডোর হেড সরাসরি স্লোভেনিয়া গোলকিপার জান ওবলাকের হাতে যায়। চার মিনিট পরেই বক্সের বাইরে ফ্রিকিক পায় পর্তুগাল। তবে পর্তুগিজ অধিনায়কের শট ক্রসবারের এক ইঞ্চি উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে খেলার ফলাফল থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দুদল। পর্তুগাল এক বার আক্রমণে উঠলে তারপর মুহূর্তেই স্লোভেনিয়া উঠে আক্রমণে। ম্যাচের ৫৪ মিনিটে আবার ভাল জায়গায় একটি ফ্রিকিক পায় পর্তুগাল। অনেকটা দৌড়ে এসে সজোরে শট নেন রোনাল্ডো। তবে কাজের কাজ কিছু হইনি।নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল না আসায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় পর্তুগাল। জোটা বক্সের মধ্যে ঢুকে পড়ার পর তাঁকে আটকে দেন ডারকুসিচ। পেনাল্টি নেন সিআরসেভেন। তবে রোনাল্ডোর শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক । মিস করার পরেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন রোনাল্ডো। কান্নায় ভেঙে পড়েন তিনি। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে তিন তিনটে শট বাঁচিয়ে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গলেন পর্তুগীজ গোলরক্ষক দিয়াগো কোস্তা। অপরদিকে পেনাল্টি মিস করলেও, টাইব্রেকারে গোল করলেন রোনাল্ডো । রোনাল্ডো ছাড়াও টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ এবং বের্নার্দো সিলভা।

আরও পড়ুন- ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...