Saturday, May 16, 2026

সুনকের দেশে বাংলায় ছাপা হল ভোটের নিয়মাবলী!

Date:

Share post:

“বাংলা ভুলি কী করে, বাংলা বুকের ভিতরে”।। “অথবা আমি বাংলায় গান গাই”।। বিশ্ব জুড়েই বাংলা আছে, আছেন বাঙালি। আর ভোটের (Vote) বাজারে খাস রাজার দেশেও বাংলায় ছাপা হল নিয়মাবলি। ৪ জুলাই ব্রিটেনের (Britain) ভোট। সেখানে যাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাঁদের জন্য নিয়মাবলী ছাপা হয়েছে ইংরাজি ছাড়াও নানা ভাষায়। তার মধ্যে রয়েছে বাংলাও।ইংল্যান্ডে বাংলাভাষী মানুষে সংখ্যা নেহাত কম নয়। পশ্চিমবঙ্গ তথা ভারতের বাঙালি ছাড়াও সেখানে বসবাস করেন বহু বাংলাদেশী। বহু বাঙালি সেখানকার নাগরিকও। ফলে ভোটে (Vote) বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছে ঋষি সুনকের সরকার। কিন্তু সেই বাংলায় বাঙালিয়ানা কতটা আছে, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে।

ভারতের মতো বহু ভাষাভাষির দেশে কেন্দ্রীয় সরকারি অনেক নথিই বাংলায় ছাপা হয়। সেই সব  নথিতেও অনেক সময়েই ভুল বাংলা লেখা থাকে। আর খাস বিলেতের বাংলা কতটা বাংলা আর কতটা ইংরেজি মিশ্রিত ‘বাংরেজি’ সেটা নিয়ে তর্ক চলতেই পারে। তবে, রাজার দেশে বাংলা ভাষায় লেখা নিয়মাবলী দেখে আত্মশ্লাঘা অনুভব করছেন অনেক বাংলাভাষী।





Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...