Thursday, May 14, 2026

পড়ে গিয়ে বিপত্তি! হাসপাতালে ভর্তি মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Date:

Share post:

বুধবার রাতে আচমকাই বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল! এরপর এক মুহুর্ত দেরি না করে রাতেই কলকাতার (Kolkata) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে (Mukul Roy)। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে বর্ষীয়ান এই রাজনীতিকের। তাই এক মুহুর্ত দেরি না করে মাঝরাতেই মুকুলের অস্ত্রোপচার (Operation) করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যদিও দেড় ঘণ্টা অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু আচমকাই কাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুকুল রায়। তবে বুধবার রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা। এমনিতে মুকুল রায়ের স্মৃতি দুর্বল হয়েছে। পাশাপাশি বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল।


Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...