Sunday, April 26, 2026

দেশে ফিরেই মোদির সঙ্গে দেখা বিরাট-রোহিতদের, ছবি প্রকাশ বিসিসিআই-এর

Date:

Share post:

অবশেষে টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরল ভারতীয় দল। দেশে ফিরে উচ্ছ্বাসে ভাসলেন রোহিত শর্মা-বিরাট কোহলি-ঋষভ পন্থরা । এরপর দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর বাসভবনে জান ভারতীয় ক্রিকেটাররা। যেই ছবি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা যাচ্ছে, এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সূত্রের খবর সেখানে তাঁদের জন্য প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতে টি-২০ বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...