Monday, June 8, 2026

আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে। আসলে একাধিকবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায়, এবারও দোলাচলে মামলাকারীরা। গত ১৮ মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও শুনানি হয়নি। মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে জুলাই মাসেই এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে। এর আগে মামলার লিস্টিংয়ের তারিখও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে।
উল্লেখ্য, মে মাসের ১৯ তারিখ থেকে গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্টে। ফের ৭ জুলাই আদালত খুলবে। এরপর ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে।
জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের মামলার অ্যাডভান্সড লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকায় থাকা মামলাগুলির শুনানি ১৫ জুলাই হতে পারে বলে জানানো হয়েছে। সেই তালিকাতেই নথিভুক্ত রয়েছে ডিএ মামলা। তালিকার ১৭৪তম মামলাটি হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন।

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...