Tuesday, May 12, 2026

জেল থেকে ফিরেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনের

Date:

Share post:

প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পেয়েই নিজের চেনা চেয়ারে কামব্যাক করলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন JMM নেতা। বুধবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত (Hemant Soren)। এদিন দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং RJD নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে যান তিনি। এরপর দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। জেএমএম পরিষদীয় দলের বৈঠকে বুধবারই মুখ্যমন্ত্রী চম্পইকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে রবিবার শপথ গ্রহণ হবে কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। রাজভবনে বৈঠকের পরই এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, ‘শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে তার শেষের শুরু হয়ে গিয়েছে।’

<span;>ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। সেই সময় রাজ্যের শাসনভার সামলাতে চম্পাইকে মুখ্যমন্ত্রী মনোনীত করে জেএমএম নেতৃত্ব। পাঁচ মাস জেলে বন্দি থাকার পর গত ২৮ জুন যামিনী মুক্তি পান শিবু সোরেন-পুত্র। আগামী ডিসেম্বরেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন। তার আগে তৃতীয়বারের জন্য বৃহস্পতিবারই জেএমএম নেতা হেমন্ত সোরেন শপথ পাঠ করলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে।

 

 

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...