Wednesday, May 13, 2026

মর্মান্তিক! ফের কোটায় আত্মহত্যা পড়ুয়ার, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) আত্মহত্যা এক পড়ুয়ার। পুলিশ সূত্রে খবর, মৃত বিহারের নালন্দার বাসিন্দা ওই পড়ুয়ার নাম সন্দীপ। কোটার মহাবীর নগর থানা এলাকায় ভাইয়ের সঙ্গে বাড়িভাড়া নিয়ে থাকতেন ওই পড়ুয়া। বৃহস্পতিবার ওই বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু আচমকা পড়ুয়ার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি বছর এই নিয়ে মোট ১৪ পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এল‌।


পুলিশ সূত্রে খবর, সন্দীপ বেসরকারি এক কোচিং সেন্টার থেকে জয়েন্টের প্রস্তুতি নিচ্ছিলেন। বিহার থেকে দু’বছর আগেই দাদার সঙ্গে কোটায় এসেছিলেন তিনি। এরপর দাদার সঙ্গে একটি ঘরভাড়া নিয়ে থাকছিলেন। সন্দীপের দাদাও নিটের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। তবে ভাড়া বাড়ির মালিক জানান, বুধবার রাত সাড়ে ৯টায় মেস থেকে খাবার খেয়ে এসেছিলেন সন্দীপ। তাঁর সঙ্গে কথাও বলেন। তার পর সন্দীপ ঘরে চলে যান। এরপর বৃহস্পতিবার সকালেও সন্দীপকে ঘরে দেখে কাজে গিয়েছিলেন তাঁর দাদা। বাড়ি ফেরার আগেই সব শেষ।

তবে সন্দীপের দাদার দাবি, যে সময় ঘটনাটি ঘটে, সে সময় নাকি তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে ভাইকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির মালিক এবং স্থানীয়দের বিষয়টি জানান তিনি। পরে খবর দেওয়া হয় পুলিশেও। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সন্দীপের দেহ দেখতে পায়। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঠিক কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...