Saturday, March 14, 2026

বৌমার সঙ্গে ‘সম্পর্কের টানাপোড়েন’! কুপিয়ে খুন করে গ্রেফতার শ্বশুর

Date:

Share post:

সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না শ্বশুর-বৌমার। তার জেরে ১০ বছরের নাতনির সামনেই তার মাকে কুপিয়ে খুন করল সত্তরোর্ধ্ব হেমাংশু মিত্র। পরে পুলিশ গ্রেফতার করে হেমাংশুকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে ঠিক কী কারণে এরকম নৃশংস কাজ করলেন সাধারণ পরিবারের এক প্রৌঢ়।

কতটা পাশবিক প্রবৃত্তি মানুষের মধ্যে ঢুকলে নিজের ছেলের স্ত্রীকে কুপিয়ে খুন করতেও হাত কাঁপে না শ্বশুরমশাইয়ের। ভদ্রেশ্বর পাল পাড়ার হেমাংশু মিত্র বাড়ির একটি ঘরে বৌমা মিঠু মিত্র ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিলেন। ছেলে নীলাংশু বাজার করতে গিয়েছিলেন। সেই সময় বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিয়ে বৌমার গলায় কাটারি দিয়ে একাধিক বার কোপ দেয় প্রৌঢ়। চিৎকার চেঁচামেচিতে পাশে ঘুমিয়ে থাকা দশ বছরের নাতনি উঠে যায়। এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে সে। কিন্তু প্রৌঢ় তখন দিগ্বিদিক জ্ঞানশূন্য।

চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা ছুটে এলে তাদেরও কোপানোর ভয় দেখান হেমাংশু। এরপর কোনওক্রমে তাঁরা ঘরে প্রবেশ করেন। মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় মিঠুর স্বামী নীলাংশুকে ও ভদ্রেশ্বর থানায়। পরে পুলিশ হেমাংশুকে গ্রেফতার করতে গেলে প্রতিবেশীরা প্রাথমিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন।

কী কারণে এমন নৃশংস কাজ করলেন হেমাংশু তার উত্তর খুঁজছে পুলিশ। রেলে কর্মরত নীলাংশুর সঙ্গে তাঁর বাবার সম্পর্কও খারাপ ছিল না। তবে বৌমা মিঠুর সঙ্গে প্রায়শই ঝামেলা গত হেমাংশুর। বৌমাকে তিনি মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...