Tuesday, May 12, 2026

প্রেমিকার কান্নায় চেন্নাই থেকে সোজা সোনারপুরে! প্রতিবেশীদের মেরে শ্রীঘরে প্রেমিক

Date:

Share post:

এলাকারই এক পোষ্য সারমেয়কে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চূড়ান্ত অশান্তি! সুদূর চেন্নাইতে বসে এমন খবর প্রেমিকার থেকে শোনার পর মাথার ঠিক রাখতে পারেননি যুবক। সোজা চেন্নাই (Chennai) থেকে চলে আসেন সোনারপুরের (Sonarpur) বাড়িতে। ফোনে বিস্তারিত ঘটনা শুনে মাথায় খুন চেপে যায় অর্চন ভট্টাচার্য (Archan Bhattacharya) নামে ওই আইআইটি (IIT) পড়ুয়ার। এরপর বাড়ি ফিরেই সোজা পৌঁছে যান প্রতিবেশী তথা স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ অধিকারীর বাড়িতে। হাতে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার গভীর রাতে বিজেপি নেতা গোবিন্দ, তাঁর স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারীর উপর অর্চন হামলা করেন বলে অভিযোগ। ইতিমধ্যে এলাকায় পশুপ্রেমী হিসাবে পরিচিত অর্চনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police Station)।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, সোনারপুর পুরসভার অন্তর্গত সুভাষগ্রামের চৌহাটি এলাকার বাসিন্দা গোবিন্দ অধিকারী এবং সুভাষ দেবনাথ সম্পর্কে প্রতিবেশী। বহুদিন ধরেই পথকুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত। কিন্তু সম্প্রতি বিষয়টি চরমে ওঠে। সূত্রের খবর, দেবনাথ পরিবারের সদস্যেরা নিজের বাড়ির সামনেই পথকুকুরদের খাওয়াতেন। সেই কুকুররা মাঝেমধ্যেই অধিকারী বাড়িতে ঢুকে যেত। এনিয়ে আগেও দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার অশান্তির অভিযোগ সামনে এসেছে। কিন্তু, দিন কয়েক আগে ফের একটি পথকুকুরকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে পরিস্থিতি। অভিযোগ, অধিকারীদের বাড়িতে একটি কুকুর ঢুকে যাওয়ায় তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা সুদূর চেন্নাইতে বসে শোনেন অর্চন। প্রেমিকার থেকে পুরো বিষয়টি শুনে মাথা ঠিক রাখতে পারেননি আইআইটি পড়ুয়া। সোজা ফিরে আসেন বাড়িতে। বাড়ি ফিরেই এক মুহূর্ত দেরি করেননি ওই যুবক। শুক্রবার রাতেই ধারালো অস্ত্র নিয়ে অধিকারী বাড়িতে হানা দেয় অভিযুক্ত। এরপরই গোবিন্দ-সহ ৩ জনকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অধিকারী পরিবারের ৩ সদস্য ঘটনার পর থেকেই আহত অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, দেবনাথ পরিবারের মেয়ে স্মৃতি দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্চনের। নিজের পরিবারের সঙ্গে অধিকারী পরিবারের ঝামেলার বিষয়টি প্রেমিক অর্চনকে জানায় স্মৃতি। এরপর আর মাথা ঠিক রাখতে পারেনি ওই আইআইটির প্রথম বর্ষের ওই ছাত্র। সোজা চেন্নাই থেকে এসে পৌঁছন সোনারপুরের বাড়িতে। ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব পুরোহিতের অভিযোগ, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...